Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Sunday, October 23, 2016

পৃথিবীর সবচেয়ে দামি পটেটো চিপস! প্রত্যেক চিপস-এর দাম ৮৮০ বাংলাদেশি টাকা!


বাজার-চলতি ব্র্যান্ডেড পট্যাটো চিপস সম্পর্কে বাজার-চলতি একটা জোক মনে পড়তেই পারে— পাঁচ টাকা দিয়ে এক প্যাকেট হাওয়া কিনুন, সঙ্গে কয়েকটা পট্যাটো চিপস ফ্রি। এমন ধরনের জোক করলেও আসলে ব্র্যান্ডেড চিপস কিন্তু আসলে সস্তা নয়। কিন্তু তাই বলে এক পিস পট্যাটো চিপ-এর দাম বাংলাদেশী মুদ্রায় ৮৮০ টাকা! শুনলে চোখ কপালে উঠতে বাধ্য হয় বটে, তবু কথাটা পুরোপুরি সত্যি। সুইডেনের বিখ্যাত ব্রুয়ারি সেন্ট এরিক’স বাজারে আনল বিশ্বের সবচেয়ে দামি পট্যাটো চিপস, যার একটি মাত্র ফ্লেকের দাম ৮৮০ টাকা। না, কোনো প্যাকেটে নয়, এই পট্যাটো চিপস পাওয়া যাবে একটি সুদৃশ্য বাক্সে। খানিকটা জহরতের কেতায় সেই বাক্সের ভিতরে মাত্র পাঁচখানি ফ্লেক পাঁচটি খোপে বিরাজ করবে, এমনটাই দেখানো হয়েছে বিজ্ঞাপনের ছবিতে।



সামান্য ‘আলুভাজা’, তার এমন দাম কী করে হয়— এই নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হতে শুরু করেছে নেট-দুনিয়া। প্রস্তুতকারক সংস্থা জানাচ্ছে, উত্তর ইউরোপের এমন কিছু মশলা ও প্রকৌশল এতে প্রযুক্ত, যা ভয়ঙ্কর দামি। এই পট্যাটো চিপস সম্পূর্ণ হাতে তৈরি। আর এটির নির্মাতা সুইডেনের ওস্তাদ শেফ-বর্গ। সেন্ট এরিক’স ব্রুয়ারির অত্যন্ত দামি বিয়ার ‘ইন্ডিয়া পালে আলে’-র সার্থক অনুপান হতে পারে এই পট্যাটো চিপস, এমনটাই দাবি কোম্পানি ও সুরারসিকদের। তবে, সেন্ট এরিক’স-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, এই পট্যাটো চিপস একটি সীমিত সংস্করণের মামলা। এ থেকে বিক্রয়লব্ধ আয় দান করা হবে কোনো চ্যারিটি ফান্ডে।
পড়ুন »

Friday, October 7, 2016

জিটিএ ৫ গেমে অস্ত্র হিসেবে নোট–৭ স্মার্টফোন



রাজপথে বুক ফুলিয়ে হেঁটে যাওয়ার সময় হুট করে কোত্থেকে দুর্বৃত্তের গাড়ি এসে হাজির। পথরোধ করে আপনাকে নাকানিচুবানি খাওয়ার পরিকল্পনা করছে হয়তো। এমন সময় পকেট থেকে স্যামসাং গ্যালাক্সি নোট-৭ স্মার্টফোনটি বের করে ছুড়ে দিলেন সেদিকে। ব্যস, হয়ে গেল! বিস্ফোরণের ধাক্কায় উড়ে গেল দুর্বৃত্তের দল। ঘটনাটা বলা যাক।


বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বেছে নিয়ে খেলার সুযোগ আছে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ৫ গেমে। সেখানে উন্নত সব অস্ত্রও আছে। মজার ঘটনা হচ্ছে, সেই ভয়ংকর অস্ত্রের তালিকায় যোগ হয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট-৭!



হিটম্যান নিকো ছদ্মনামের এক গেমার গেমটিতে কিছুটা পরিবর্তন এনে স্টিকি বোমের আকারে গ্যালাক্সি নোট-৭ যোগ করে দিয়েছেন। ব্যাপারটি শুনতে যতটা হাস্যকর, খেলতেও ঠিক তা-ই। খেলার সময় ভিডিও ধারণ করেছেন সে গেমার। তাতে দেখা যায়, এক খেলোয়াড় আগ্নেয়াস্ত্রের দোকানে ঢুকে নোট-৭ স্মার্টফোন কিনে বের হয়ে আসেন। এরপর শুরু হয় তার ধ্বংসলীলা। গাড়ি হোক বাড়ি হোক, যার তার ওপর নোট-৭ ছুড়ে মারছেন। আর কোথায় যায়! বিস্ফোরণে সব একের পর এক উড়ে যাচ্ছে। আবার মনে করুন, কোথাও নোট-৭ ফেলে এসেছেন। এর ওপর দিয়ে গাড়ি চালিয়ে গেলে তাতেও বিস্ফোরণ হবে।



এখনো যদি ঘটনাটি ধরতে না পারেন তো বলে রাখি, নোট-৭ স্মার্টফোন বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বেশ কিছু নজির পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাওয়া গেছে। এতে হয়তো স্যামসাংয়ের ব্র্যান্ড নাম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন কোনো ফোনে আগুন ধরার চেয়ে তা গেমে হওয়াটাই প্রতিষ্ঠানটির পক্ষে বেশি স্বস্তির। আর গেমটি স্রেফ মজা করার জন্যই বানানো হয়েছে। স্রেফ দুষ্টুমির জন্যই। গেমারও তা স্বীকার করে নিয়েছেন।



সূত্র: ম্যাশেবল
পড়ুন »

Sunday, October 2, 2016

মাশরাফি ভক্তের কান্ডে ক্রিকেট মাঠের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মাশরাফি বিন মর্তুজা, ক্রিকেট
বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় একদিনের আন্তর্জাতিকটি উত্তেজনা হারাচ্ছিল।
এরই মধ্যে আফগানিস্তান সাতটি উইকেট হারানোয় এবং জয়ের লক্ষ্য থেকে অনেক দূরে থাকায় বিজয়ের ক্ষণ গুনছেন বাংলাদেশের সমর্থকেরা।
রাত ন'টা বাজতে কয়েক মিনিট বাকী আছে।
উনত্রিশতম ওভারের একটি বল করতে ছুটে আসছেন তাসকিন আহমেদ।
টেলিভিশনে যারা খেলাটি উপভোগ করছিলেন, তারা দেখলেন, তাসকিন বল ছুড়বার মুহুর্তেই অপর প্রান্তে থাকা আফগান ব্যাটসম্যান রশিদ খান হাত তুলে তাকে থামালেন।
তারপরই টিভি ক্যামেরা ঘুরে গেল, মাঠের ভেতরে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পানে ছুটতে থাকা এক ব্যক্তির দিকে।
স্পষ্টতই তিনি খেলোয়াড় নন।
তিনি কোন কর্মকর্তা কিনা, পোশাক দেখে বোঝা যাচ্ছিল না।
কিন্তু এর পর ওই ব্যক্তিটি যেটা করলেন তা অভাবনীয়।
ব্যক্তিটি ছুটে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরলেন।
মাশরাফি বিন মর্তুজা, ক্রিকেট
মাশরাফিও কিছু বুঝে উঠতে না পেরে তাকে জড়িয়ে ধরলেন।
ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন নিরাপত্তা কর্মীরা।
তারা মাশরাফির ওই 'পাগল' ভক্তকে ছাড়িয়ে নিতে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হাত তুলে তাদের ঠেকালেন মাশরাফি।
আরো কিছুক্ষণ 'স্বপ্নের' নায়ককে জড়িয়ে থাকার সুযোগ পেল ভক্ত।
তারপর মাশরাফি তাকে এগিয়ে নিয়ে গেলেন মাঠের বাইরের দিকে।
তখনো নিরাপত্তা কর্মীরা তাকে ধরতে গেলে হাত তুলে তাদের ঠেকালেন এবং কিছু একটা বললেন।
সম্ভবত বললেন, আমার এই পাগল ভক্তটিকে কিছু বলবেন না।
এই ঘটনা দেখে আরো সবার মতো বিস্ময়ে বিমূঢ় হয়ে যান মাঠের প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকেরা।
দৈনিক কালের কণ্ঠের সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ বিবিসিকে বলেন, "দশ বছর ধরে মাঠে এসে বাংলাদেশের খেলা দেখছি, কখনো কোনদিন কোন দর্শককে মাঠের ভেতরে ঢুকে পড়তে দেখি নি"।
ক্রিকেট বিশ্বের অনেক জায়গাতেই এমন দর্শক ঢুকে পড়ার উদাহরণ আছে উল্লেখ করে মি. মোহাম্মদ বলছিলেন, বাংলাদেশে এমনটি কখনোই ঘটেনি।
ক্রিকেটে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট ভেন্যুগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় এমন কড়াকড়ি থাকে, যে কখনো কখনো বাড়াবাড়ি বলে মনে হতে পারে।
খেলোয়াড়, আম্পায়ার ছাড়া সীমিত সংখক মানুষেরই মাঠে ঢোকার অনুমোদন থাকে।
কোন সাংবাদিকতো দূরে থাক, সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট ম্যাচের সাথে জড়িত বহু কমূকর্তাই মাঠে ঢোকার সুযোগ পান না।
আর গ্যালারিতে থাকা দর্শকদের তো মাঠের ভেতরে ঢোকার সুযোগই নেই।
মাশরাফি বিন মর্তুজা, ক্রিকেট
গ্যালারির সামনে এমনভাবে গ্রীল দেয়া এবং প্রবেশ-বাহিরের এমন ব্যবস্থা করা যে, তাদের মাঠের ভেতরে যাওয়ার কোন উপায়ই নেই।
এরকম নিরাপত্তা কড়াকড়ির মধ্যে ওই দর্শকটি মাঠের ভেতরে ঢুকলেন কিভাবে?
এ ব্যাপারে মিরপুর স্টেডিয়াম এলাকার পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজী হননি।
শুধুমাত্র মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অনুপ্রবেশকারী ব্যক্তিটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বসে তারা এখন করনীয় ঠিক করছেন।
এই বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কথা বলতে রাজী হননি মিরপুর এলাকার পুলিশের উপকমিশনারও।
মাঠেরে ভেতরের এই অনাকাঙ্খিত ঘটনার জন্য কয়েক মিনিট ম্যাচটি বন্ধ থাকে।
শেষ পর্যন্ত অবশ্য আফগানিস্তানের শোচনীয়ভাবে পরাজয় বরণ করার মধ্যে দিয়ে বাংলাদেশ সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ।
জুলাই মাসে ঢাকার গুলশান হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যুতে দলটির বাংলাদেশে আসা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল তা এরই মধ্যে কেটে গেছে।
ইংল্যান্ড দল গতকাল শুক্রবারই ঢাকায় পৌঁছে গেছে।
রবিবার থেকে তারা শুরু করতে যাচ্ছে অনুশীলন।
এদিন তারা ঢাকার সাংবাদিকদেরও মুখোমুখি হবে বলে কথা রয়েছে।
পড়ুন »

Saturday, September 24, 2016

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে খেতে হল কামড়!


সাপের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল বেচারা। কিন্তু বেরসিক সাপ কিছু বুঝে উঠার আগেই তাকে বসালো এক কামড়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। খবর স্কাই নিউজের।

একটি স্কুল থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তা তাদের কৃতিত্ব ফলাও করে প্রচার করার জন্য সাপের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।


এ সময় বিরক্ত সাপটি হঠাৎ করেই কামড় মারে এক বন কর্মকর্তাকে। তবে এতে সামান্য ক্ষতের সৃষ্টি হলেও বড় কোনো সমস্যা হয়নি।
পড়ুন »