Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Wednesday, October 19, 2016

ব্যবহৃত ডেস্কটপের বিনিময়ে নতুন ল্যাপটপ - Exchange old desktop with a new Laptop!



পুরনো ডেস্কটপ কম্পিউটারের বিনিময়ে নতুন ল্যাপটপ কম্পিউটার দেয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান সিস্টেমআই টেকনোলজিস। তবে ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটার দিলেই মিলবে না নতুন ল্যাপটপ। এই সুবিধা পেতে ব্যবহৃত ডিভাইসের অনুমান করে নির্ধারণ করা দাম নতুন ল্যাপটপের দাম থেকে বাদ দিয়ে বাকি অর্থ পরিশোধ করতে হবে গ্রাহকদের।
 
এ ব্যাপারে সিস্টেমআই টেকনোলজিস বলছে, পুরাতন ডেস্কটপটি অবশ্যই সচল থাকতে হবে এবং ক্রয় এর পূর্বে মূল্য নির্ধারণে সিস্টেমআই এটি নিরীক্ষা করে দেখবে। গ্রাহক তাদের ইচ্ছেমত নতুন ল্যাপটপ বেছে নিতে পারবেন এবং প্রতিটি ল্যাপটপের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকবে। 
 
প্রতিষ্ঠানটি আরও জানায়, ডেস্কটপ কম্পিউটারের সম্ভাব্য মূল্য জানতে পুরাতন ডেস্কটপ পিসির ছবি তুলে, প্রসেসর, মাদারবোর্ড, হার্ডডিস্ক ও রামের বিস্তারিত লিখে ইমেইল করলে প্রাথমিকভাবে মূল্যায়ন জানানো হবে। অদলবদল সম্পন্ন করতে পুরাতন ডেস্কটপ পিসির ক্রয় রশিদ আনতে হবে। যদি ক্রয় রশিদ না থাকে তবে অবশ্যই ন্যাশনাল আইডির ফটোকপি ও ১টি ছবি প্রদান করতে হবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই সুযোগ মিলবে। 
 
ডেস্কটপের বিনিময়ে ল্যাপটপ অফারের ব্যাপারে সিস্টেমআই-এর বিক্রয় ব্যবস্থাপক রাজিব আহমেদ বলেছেন, 'এর আগে পুরনো ল্যাপটপ বিনিময় অফারে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং গ্রাহকদের অনুরোধেই এবার পুরনো ডেস্কটপ পিসি দিয়ে নতুন ল্যাপটপ বদলের অফারটি চালু করা হয়েছে।'
পড়ুন »

নোট ৭ এর ক্ষত ভোলাবে ৬ জিবির গ্যালাক্সি সি৯



গ্যালাক্সি নোট ৭ নিয়ে বড়োসড়ো একটা ধাক্কা খেয়েছে স্যামসাং। কিন্তু তাতে মুখ থুবড়ে পরেনি দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট। গ্যালাক্সি নোট ৭ এর ক্ষত মুছে দিতে আপাতত নেক্সট জেনারেশন স্মার্টফোন গ্যালাক্সি সি৯ ও গ্যালাক্সি সি৯ প্রো আনতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্টরা। 
 
ডিভাইস দুটি নিয়ে গোপনে কাজ করছে স্যামসাং। এর স্পেসিফিকেশনের ব্যাপারেও যথারীতি মুখে কুলূপ এটে রেখেছে তারা। কিন্তু তাতে কি আর 'চমক' গোপন রাখতে দেয় তথ্য ফাঁসকারীরা? না, বর্তমানে সেই সুযোগ হ্যান্ডসেট নির্মাতারা পায় না। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির নতুন স্মার্টফোন দুটিরও 'ফার্স্ট লুক' ও ফিচার ফাঁস হয়ে গেছে টুইটারে। একইসঙ্গে ফাঁস হয়েছে নতুন মডেল দুটির ছবিও।
 
প্রথম ছবি দেখে অবশ্য কোনো মডেলরই ফিচার বোঝার বিশেষ উপায় নেই। তবে একটি চীনা ওয়েবসাইটের দাবি, সি ৯ মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৬ জিবি র্যা ম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা।
 
ওয়েবসাইটটির আরও দাবি, অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো আপডেট-নির্ভর সি ৯ হ্যান্ডসেটটির ব্যাটারি ৪০০০ এমএএইচ-এর হতে পারে। ১৮৫ গ্রাম ওজনের এই মডেলটি ফোর-জি এলটিই সমর্থিত। ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 
 
তবে দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। সি ৯ প্রো হ্যান্ডসেটের ফিচার জানতে হলে আরও কয়েকদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
পড়ুন »

Sunday, October 16, 2016

পৃথিবীর মতোই একটি গ্রহ আমাদের খুব নিকটেই



পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহের সন্ধান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা। আমাদের ছায়াপথের এক প্রতিবেশী ছায়াপথে এটির অবস্থান।

ওই গ্রহটি যে দূরত্বে একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, তা প্রায় পৃথিবীর মতো হওয়ায় গ্রহটিতে প্রাণের উপযোগী পরিবেশ থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা। গতকাল শুক্রবার জার্মান সাপ্তাহিক ডের স্পিগেল এ তথ্য জানিয়েছে।

ওই এক্সোপ্ল্যানেট বা পৃথিবীসদৃশ গ্রহটির কোনো নাম এখনো ঠিক হয়নি। তবে গ্রহটি যে নক্ষত্রটিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, তা বেশ পরিচিত। এর নাম প্রক্সিমা সেনতুরি। এটি আলফা সেনতুরি সৌরজগতের অংশ।

নাম প্রকাশ না করা সূত্র উল্লেখ করে জার্মান ওই সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, নামহীন ওই গ্রহে তরল পানির অস্তিত্ব থাকতে পারে। জীবনের উদ্ভবের জন্য পানি অতি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত এত কম দূরত্বে পৃথিবীসদৃশ কোনো গ্রহের সন্ধান পাওয়া যায়নি।

ওই সাময়িকীতে দাবি করা হয়, আগস্টের শেষ দিকে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) গবেষকেরা নতুন এই গ্রহের কথা জানাবেন। ওই গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

অবশ্য বার্তা সংস্থা এএফপিকে ইএসওর মুখপাত্র রিচার্ড হুক বলেছেন, প্রতিবেদনটি সম্পর্কে তাঁরা জ্ঞাত। কিন্তু তাঁরা এ বিষয় নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে নাসা বেশ কয়েকবার পৃথিবীসদৃশ গ্রহ খুঁজে পাওয়ার কথা বলেছে। কিন্তু সেসব গ্রহের অধিকাংশই তরল পানির অস্তিত্ব টিকিয়ে রাখার উপযুক্ত নয়। সেগুলো হয় অতিরিক্ত উষ্ণ বা অতি শীতল বা আমাদের সৌরজগতের বৃহস্পতি-নেপচুনের মতো গ্যাস দিয়ে তৈরি। মঙ্গল বা পৃথিবীর মতো পাথুরে কোনো গ্রহ নয়।

গত বছর নাসা পৃথিবীর নিকটতম যমজ একটি গ্রহের খোঁজ পাওয়ার তথ্য জানান নাসার গবেষকেরা। কেপলার ৪৫২ বি নামের ওই গ্রহ পৃথিবী থেকে ৬০ শতাংশ বড়। সেখানে সক্রিয় আগ্নেয়গিরি, সমুদ্র, পৃথিবীর মতোই নক্ষত্রের আলো ও দ্বিগুণ মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। সেখানে ৩৮৫ দিনে এক বছর হয়। কিন্তু ওই গ্রহ পৃথিবী থেকে ১ হাজার ৪০০ আলোকবর্ষ দূরে।

তাই ওই গ্রহে মানুষের পক্ষে অদূরভবিষ্যতেও পৌঁছানোর আশা করা যায় না। সে তুলনায় প্রক্সিমা সেনতুরির গ্রহটি পৃথিবী থেকে মাত্র ৪ দশমিক ২৪ আলোকবর্ষ দূরে। মহাজাগতিক হিসাবে এটি খুব কাছাকাছি হলেও মানুষের পক্ষে বর্তমান রকেট প্রযুক্তি ব্যবহার করে পৌঁছানো সম্ভব নয়।

নাসার গোডার্ড স্পেস সেন্টারের তথ্য অনুযায়ী, নতুন গ্রহটি পৃথিবী ও সূর্যের দূরত্বের ২ লাখ ৭১ হাজার গুণ বেশি দূরে অবস্থিত।

প্রক্সিমা সেনতুরি ১৯১৫ সালে আবিষ্কৃত হয়, যা আলফা সেনতুরির অংশ। এই গ্রহাণুপুঞ্জ দক্ষিণ গোলার্ধ থেকে চোখে পড়ে। তথ্যসূত্র: এএফপি।
পড়ুন »

আসুসের চার গিগাবাইট র‍্যামের স্মার্টফোন. মাত্র ৳৩৮ হাজার!



বাংলাদেশের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আসুস এনেছে জেনফোন ২ ডিলাক্স। চার গিগাবাইট র‍্যামের ফোনটি গত বছর থেকেই প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলেছিল। আসুসের দাবি, চার গিগাবাইট র‍্যাম থাকায় জেনফোন ২ ডিলাক্স ফোনটি দারুণ পারফরম্যান্স দেখাতে পারে। 

আসুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ১০৮০ বাই ১৯২০ পিক্সেল রেজুলেশনের ফোনটিতে রয়েছে ৪০১ পিক্সেল ডেনসিটি। উজ্জ্বল ডিসপ্লের সঙ্গে রয়েছে ভালো মানের ভিউ অ্যাঙ্গেল। বড় ডিসপ্লে হওয়ার মুভি দেখা ও গেম খেলা উপভোগ করতে পারবেন ব্যবহারকারী। এর ইন্টারনাল মেমোরি ১২৮ গিগাবাইট। ইনটেল অ্যাটম জে৩৫৮০ চিপসেটের কোয়াড কোর ২.৩ গিগাহার্টজ প্রসেসর রয়েছে এতে। ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে। স্মার্টফোনটির আকর্ষণ হচ্ছে ডিজাইনে। 

আসুসের কর্তৃপক্ষের ভাষ্য, বিশেষ নকশার পেছনের কভারের কারণে সহজে হাতে ধরা যায়। ফোনটি চালু কিংবা বন্ধের জন্য পাওয়ার বাটনটি পাওয়া যাবে ওপরের দিকে। ভলিউম বাটনও রয়েছে ফোনটির পেছনের দিকে। আর পেছনের অংশে রয়েছে স্পিকার। ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২.০ অ্যাপারচার, অটোফাকাস, ডুয়েল এলইডি ফ্ল্যাশ, জিইও ট্যাগিং, টাচ ফোকাস এবং এইচডিআর। এতে এইচডি ভিডিও করা যাবে। এর সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। বাংলাদেশের বাজারে ফোনটির দাম ২৭ হাজার ৯৫০ টাকা। ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে আসুস।


OS:Android v6.0.1
Camera23MP/8MP
Display:5.7" HD
CPU: Dual Core
Chip: MSM8996
RAM: 4/6 GB
Battery:3000 mAh
Network:GSM, HSPA/LTE
Storage: 64/128/256 GB
F.ScannerYes
পড়ুন »

Wednesday, October 12, 2016

চরফ্যাশন-এ আজ তুমুল ঝর বইছে।

চরফ্যাশন-এ আজ তুমুল ঝর বইছে। ঝর-বৃষ্টির পরিমান ৮০% বেড়েছে। আদ্রাতার পরিমান হচ্ছে ৮১%। আগামিকালও ঝর থাকবে বলে জানিয়েছে Weather.com আবহাওয়া অধিদপ্তর।


পড়ুন »

Friday, October 7, 2016

জিটিএ ৫ গেমে অস্ত্র হিসেবে নোট–৭ স্মার্টফোন



রাজপথে বুক ফুলিয়ে হেঁটে যাওয়ার সময় হুট করে কোত্থেকে দুর্বৃত্তের গাড়ি এসে হাজির। পথরোধ করে আপনাকে নাকানিচুবানি খাওয়ার পরিকল্পনা করছে হয়তো। এমন সময় পকেট থেকে স্যামসাং গ্যালাক্সি নোট-৭ স্মার্টফোনটি বের করে ছুড়ে দিলেন সেদিকে। ব্যস, হয়ে গেল! বিস্ফোরণের ধাক্কায় উড়ে গেল দুর্বৃত্তের দল। ঘটনাটা বলা যাক।


বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বেছে নিয়ে খেলার সুযোগ আছে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ৫ গেমে। সেখানে উন্নত সব অস্ত্রও আছে। মজার ঘটনা হচ্ছে, সেই ভয়ংকর অস্ত্রের তালিকায় যোগ হয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট-৭!



হিটম্যান নিকো ছদ্মনামের এক গেমার গেমটিতে কিছুটা পরিবর্তন এনে স্টিকি বোমের আকারে গ্যালাক্সি নোট-৭ যোগ করে দিয়েছেন। ব্যাপারটি শুনতে যতটা হাস্যকর, খেলতেও ঠিক তা-ই। খেলার সময় ভিডিও ধারণ করেছেন সে গেমার। তাতে দেখা যায়, এক খেলোয়াড় আগ্নেয়াস্ত্রের দোকানে ঢুকে নোট-৭ স্মার্টফোন কিনে বের হয়ে আসেন। এরপর শুরু হয় তার ধ্বংসলীলা। গাড়ি হোক বাড়ি হোক, যার তার ওপর নোট-৭ ছুড়ে মারছেন। আর কোথায় যায়! বিস্ফোরণে সব একের পর এক উড়ে যাচ্ছে। আবার মনে করুন, কোথাও নোট-৭ ফেলে এসেছেন। এর ওপর দিয়ে গাড়ি চালিয়ে গেলে তাতেও বিস্ফোরণ হবে।



এখনো যদি ঘটনাটি ধরতে না পারেন তো বলে রাখি, নোট-৭ স্মার্টফোন বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বেশ কিছু নজির পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাওয়া গেছে। এতে হয়তো স্যামসাংয়ের ব্র্যান্ড নাম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন কোনো ফোনে আগুন ধরার চেয়ে তা গেমে হওয়াটাই প্রতিষ্ঠানটির পক্ষে বেশি স্বস্তির। আর গেমটি স্রেফ মজা করার জন্যই বানানো হয়েছে। স্রেফ দুষ্টুমির জন্যই। গেমারও তা স্বীকার করে নিয়েছেন।



সূত্র: ম্যাশেবল
পড়ুন »

গুগলে তথ্য খোঁজা অনেক সোজা


প্রয়োজনে-অপ্রয়োজনে আমরা ওয়েবে তথ্য খুঁজে থাকি। তথ্য খুঁজতে সাধারণত গুগল আমাদের প্রথম পছন্দ। কম সময়ে দ্রুত এবং সহজে কীভাবে তথ্য খুঁজে নেওয়া যায়, সে বিষয়ে গুগলের আছে কিছু নির্দিষ্ট নিয়ম। সেগুলো মেনে সার্চ করলে সহজে যেকোনো তথ্য খুঁজে নেওয়া যাবে।

সঠিক তথ্য খুঁজে নিতে
একদম সঠিক শব্দ ব্যবহার করে কিছু খুঁজে নিতে চাইলে সেই শব্দের শুরু এবং শেষে ডাবল কোটেশন চিহ্ন (“”) যোগ করে সার্চ করুন। যেমন: “bangladesh is a riverine country” লিখে সার্চ করলে এ-সংক্রান্ত সব তথ্য খুঁজে পাওয়া যাবে।

যেটি দরকার শুধু সেটিই
যখন একই শব্দ দুটি আলাদা নামে ব্যবহৃত হয়, তখন যেটি দরকার শুধু সেটিই খুঁজে নিতে যে শব্দের দরকার নেই তার আগে (-) ড্যাশ যোগ করে নিলে যেটি দরকার, সেটিই পাওয়া যাবে। যেমন: jaguar speed-car লিখে সার্চ করলে, ড্যাশ যোগ করা-car শব্দটি গুগল গ্রহণ না করে জাগুয়ার প্রাণীর তথ্য দেখাবে।

নির্দিষ্ট সাইটের তথ্য
নির্দিষ্ট কোনো সাইট থেকে তথ্য খুঁজে নিতে site: লিখতে হবে। যেমন: ‘হেল্পলাইন site:prothom-alo.com’ লিখে সার্চ করলে প্রথম আলোর ওয়েবসাইট থেকে হেল্পলাইন-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

সংশ্লিষ্ট যেকোনো তথ্য
কাঙ্ক্ষিত শব্দ ওয়েবের কোন কোন ওয়েবসাইটে আছে, সেটি খুঁজে নিতে related: সংকেত ব্যবহার করুন। যেমন related: prothom-alo লিখে সার্চ করলে ওয়েবে প্রথম আলো কোন কোন সাইটে আছে, তা জানা যাবে।
পড়ুন »

Saturday, October 1, 2016

চীনে গবেষণাগার বানাচ্ছে অ্যাপল


হার্ডওয়্যারসহ উন্নত প্রযুক্তি উদ্ভাবনে সাড়ে চার কোটি মার্কিন ডলার খরচ করে চীনের বেইজিংয়ে একটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের মূল পণ্য আইফোন চীনের বিভিন্ন কারখানায় তৈরি হয়।
বাজার গবেষকেরা বলছেন, চীনের বাজারে আইফোনের বাজার পড়ে গেছে। বাজারে অবস্থান শক্ত করতে চীনে এটাই অ্যাপলের এ ধরনের প্রথম উদ্যোগ।

অ্যাপলের গবেষণা কেন্দ্রটি হবে বেইজিংয়ের সিলিকন ভ্যালিখ্যাত জংগুয়ানকুন সায়েন্স পার্কে। এই পার্কটির কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের সাইট ওয়েবুতে লিখেছে, চীনে সরাসরি বিনিয়োগ হিসেবে এটাই অ্যাপলের প্রথম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। ভবিষ্যতে এ কেন্দ্র থেকে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, ভিডিও-অডিও যন্ত্রপাতি, ইলেকট্রনিক পণ্য, তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণা করা হবে। এখানে ৫০০ কর্মী কাজ করবেন।
বিশ্লেষকেরা বলছেন, চীনের এই গবেষণা ও উন্নয়নকেন্দ্র অ্যাপলকে চীনা ক্রেতাদের আরও কাছে আনবে।
তথ্যসূত্র : সিএনবিসি।
পড়ুন »