Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Sunday, October 16, 2016

মেসি ও নেয়মারের এই জুটি এবং মেসির নতুন রেকর্ড



ম্যাচের ৫৫ মিনিটে মাঠে নেমেই চমক লিওনেল মেসির। নেইমারের দারুণ এক থ্রু ধরে গোল করলেন। এই গোলে হয়ে গেল মেসির আরও একটি রেকর্ড। কোনো ক্লাবের হয়ে লিগে ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল করার কীর্তি। কাল মেসি ছাড়িয়ে গেলেন তেলমো জারাকে। ন্যু ক্যাম্পে লিগে মেসির গোল এখন ১৮০টি। 
কিন্তু রেকর্ডের জন্য নয়। এই গোলটি আলোচনায় এসেছে নেইমারের সঙ্গে তাঁর দারুণ বোঝাপড়ার জন্য। ম্যাচের ৫৭তম মিনিটে দেপোর্তিভো বক্সের প্রান্তে নেইমার যখন বল পেলেন, মেসি তখন বক্সের ঠিক সামনে। দেপোর্তিভোর রক্ষণের খেলোয়াড়েরা বলের দিকে তাকিয়ে। কিন্তু নেইমারের চোখ ঠিকই খুঁজে নিল মেসিকে। মেসিকে নয়, নেইমার বল ঠেললেন বাঁ পোস্টের দিকে। 

আশ্চর্যের বিষয় হলো, নেইমারের পায়ে বল যাওয়া মাত্র মেসি দৌড়ও শুরু করলেন সেই ডান পোস্টের দিকে। যেন নেইমার জানতেন মেসি ওখানেই যাবেন। কিংবা যেন মেসি জানতেন, নেইমার ওইখানেই বল ঠেলবেন। এমনভাবে মিলে গেল সব। মেসিও গোলটাও করলেন দারুণ। 

ভাষ্যকারদের কণ্ঠে মুগ্ধতা। কী বোঝাপড়া দুজনের। মেসিকে এখন হয়তো আন্তনেলা রোকুজ্জুর চেয়ে নেইমারই বেশি বোঝেন!
পড়ুন »

Sunday, October 2, 2016

মাশরাফি ভক্তের কান্ডে ক্রিকেট মাঠের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মাশরাফি বিন মর্তুজা, ক্রিকেট
বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় একদিনের আন্তর্জাতিকটি উত্তেজনা হারাচ্ছিল।
এরই মধ্যে আফগানিস্তান সাতটি উইকেট হারানোয় এবং জয়ের লক্ষ্য থেকে অনেক দূরে থাকায় বিজয়ের ক্ষণ গুনছেন বাংলাদেশের সমর্থকেরা।
রাত ন'টা বাজতে কয়েক মিনিট বাকী আছে।
উনত্রিশতম ওভারের একটি বল করতে ছুটে আসছেন তাসকিন আহমেদ।
টেলিভিশনে যারা খেলাটি উপভোগ করছিলেন, তারা দেখলেন, তাসকিন বল ছুড়বার মুহুর্তেই অপর প্রান্তে থাকা আফগান ব্যাটসম্যান রশিদ খান হাত তুলে তাকে থামালেন।
তারপরই টিভি ক্যামেরা ঘুরে গেল, মাঠের ভেতরে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পানে ছুটতে থাকা এক ব্যক্তির দিকে।
স্পষ্টতই তিনি খেলোয়াড় নন।
তিনি কোন কর্মকর্তা কিনা, পোশাক দেখে বোঝা যাচ্ছিল না।
কিন্তু এর পর ওই ব্যক্তিটি যেটা করলেন তা অভাবনীয়।
ব্যক্তিটি ছুটে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরলেন।
মাশরাফি বিন মর্তুজা, ক্রিকেট
মাশরাফিও কিছু বুঝে উঠতে না পেরে তাকে জড়িয়ে ধরলেন।
ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন নিরাপত্তা কর্মীরা।
তারা মাশরাফির ওই 'পাগল' ভক্তকে ছাড়িয়ে নিতে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হাত তুলে তাদের ঠেকালেন মাশরাফি।
আরো কিছুক্ষণ 'স্বপ্নের' নায়ককে জড়িয়ে থাকার সুযোগ পেল ভক্ত।
তারপর মাশরাফি তাকে এগিয়ে নিয়ে গেলেন মাঠের বাইরের দিকে।
তখনো নিরাপত্তা কর্মীরা তাকে ধরতে গেলে হাত তুলে তাদের ঠেকালেন এবং কিছু একটা বললেন।
সম্ভবত বললেন, আমার এই পাগল ভক্তটিকে কিছু বলবেন না।
এই ঘটনা দেখে আরো সবার মতো বিস্ময়ে বিমূঢ় হয়ে যান মাঠের প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকেরা।
দৈনিক কালের কণ্ঠের সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ বিবিসিকে বলেন, "দশ বছর ধরে মাঠে এসে বাংলাদেশের খেলা দেখছি, কখনো কোনদিন কোন দর্শককে মাঠের ভেতরে ঢুকে পড়তে দেখি নি"।
ক্রিকেট বিশ্বের অনেক জায়গাতেই এমন দর্শক ঢুকে পড়ার উদাহরণ আছে উল্লেখ করে মি. মোহাম্মদ বলছিলেন, বাংলাদেশে এমনটি কখনোই ঘটেনি।
ক্রিকেটে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট ভেন্যুগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় এমন কড়াকড়ি থাকে, যে কখনো কখনো বাড়াবাড়ি বলে মনে হতে পারে।
খেলোয়াড়, আম্পায়ার ছাড়া সীমিত সংখক মানুষেরই মাঠে ঢোকার অনুমোদন থাকে।
কোন সাংবাদিকতো দূরে থাক, সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট ম্যাচের সাথে জড়িত বহু কমূকর্তাই মাঠে ঢোকার সুযোগ পান না।
আর গ্যালারিতে থাকা দর্শকদের তো মাঠের ভেতরে ঢোকার সুযোগই নেই।
মাশরাফি বিন মর্তুজা, ক্রিকেট
গ্যালারির সামনে এমনভাবে গ্রীল দেয়া এবং প্রবেশ-বাহিরের এমন ব্যবস্থা করা যে, তাদের মাঠের ভেতরে যাওয়ার কোন উপায়ই নেই।
এরকম নিরাপত্তা কড়াকড়ির মধ্যে ওই দর্শকটি মাঠের ভেতরে ঢুকলেন কিভাবে?
এ ব্যাপারে মিরপুর স্টেডিয়াম এলাকার পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজী হননি।
শুধুমাত্র মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অনুপ্রবেশকারী ব্যক্তিটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বসে তারা এখন করনীয় ঠিক করছেন।
এই বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কথা বলতে রাজী হননি মিরপুর এলাকার পুলিশের উপকমিশনারও।
মাঠেরে ভেতরের এই অনাকাঙ্খিত ঘটনার জন্য কয়েক মিনিট ম্যাচটি বন্ধ থাকে।
শেষ পর্যন্ত অবশ্য আফগানিস্তানের শোচনীয়ভাবে পরাজয় বরণ করার মধ্যে দিয়ে বাংলাদেশ সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ।
জুলাই মাসে ঢাকার গুলশান হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যুতে দলটির বাংলাদেশে আসা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল তা এরই মধ্যে কেটে গেছে।
ইংল্যান্ড দল গতকাল শুক্রবারই ঢাকায় পৌঁছে গেছে।
রবিবার থেকে তারা শুরু করতে যাচ্ছে অনুশীলন।
এদিন তারা ঢাকার সাংবাদিকদেরও মুখোমুখি হবে বলে কথা রয়েছে।
পড়ুন »

Saturday, October 1, 2016

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আজ রাত পৌনে নয়টার দিকে ইংলিশ ক্রিকেটারদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকায় আসেন ইংলিশ ক্রিকেটারেরা। বিমানবন্দর থেকে তাঁদের হোটেলে নেওয়া হয়।
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথ  দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে ১২ অক্টোবর। ওই ভেন্যুতেই ২০ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৮ অক্টোবর থেকে।
টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ওয়ানডের আগে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে সে ম্যাচটি হবে ৪ অক্টোবর।
ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে কালো ছায়া ফেলেছিল হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা। পরে ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ডিকাসনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে সংশ্লিষ্ট সবার সঙ্গে সিরিজের নিরাপত্তা নিয়ে আলোচনা করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে দলটি। তাঁদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই বাংলাদেশ সফরে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ইসিবি.
পড়ুন »

Friday, September 23, 2016

মেসির খেয়াল রাখছে না বার্সা : আর্জেন্টিনা কোচ





সময়টা বেশ ভালোই যাচ্ছিল লিওনেল মেসির। মৌসুমের শুরুটা হয়েছে দারুণভাবে। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন বটে। তবে সেই চোট খুব একটা মারাত্মক ছিল না। তা সত্বেও পরের ম্যাচে মেসিকে নিয়ে মোটে ঝুঁকিই নেননি আর্জেন্টিনা কোচ এডগার্দো বাউজা। 

অথচ এই অবস্থায় মেসিকে একের পর এক ম্যাচ খেলানোয় কাতালান ক্লাবটির ম্যানেজমেন্টকে একহাত দিলেন আর্জেন্টিনা কোচ। ফক্স স্পোর্টকে তিনি বলেন, ‘বার্সার পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আমরা যেন মেসির যত্ন নিই। কিন্তু তারা নিজেরা সেই যত্নটুকু নিচ্ছে না। এটা আমার কাছে অদ্ভুত লাগছে যে তারা (বার্সা) প্রত্যেকটি ম্যাচেই ইনজুরির শঙ্কায় থাকা মেসিকে খেলাচ্ছে।’ 


মেসির ইনজুরি নিয়ে বার্সার বার্তা নিয়ে এএসপিএন রেডিওকে বাউজা বলেন, ‘বার্সার পক্ষ থেকে একটি অফিসিয়াল নোটিশে জানানো হয়, লিওনেল ডান পেশিতে চোট পেয়েছে। তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু এটাও আমার কাছে অদ্ভুত মনে হয়েছে যে এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ যথেষ্ট!’ মেসির সাথে কথা বলবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তার ইনজুরির অবস্থা পরখ করবে তারা। এ বিষয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা এখনো তার সাথে কথা বলতে পারিনি। কিন্তু তার চোটের অবস্থা আমরা জানতে চাই। শুনেছি, তার একটি টেস্ট করানো হয়েছে। সেই পরীক্ষার ফলের অপেক্ষায় আছি। জাতীয় দলের চিকিৎসক পাঠানো হবে। তার পরে সবকিছু পরিষ্কার হবো।’ 

প্রসঙ্গত, ইনজুরির কারণে বার্সার হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মিস করবেন মেসি। তবে পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত মেসিকে প্রত্যাশাই করছেন না আর্জেন্টিনার কোচ! 
পড়ুন »